Welcome to Dorlink
Selected Books
×
Sanitary Engineering Ba Shuchi Prajuktibidya | Bengali Book on Sanitary Engineering

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Bharati Book Stall

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Educational>Engineering - Miscellaneous
  • Publication Year : 2011
  • ISBN No : NA
  • Binding : Normal Jacket with Pasteboard
  • Pages : 215
  • Weight : 350 gms
  • Height x Width x Depth : 8.7x5.5x0.3 Inch
MRP : ₹110.00/- Discount : 0% Off
Your Price : ₹110.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

মাতৃভাষার মাধ্যমে কারিগরী বিদ্যার জ্ঞান স্বল্পায়াসে আয়ত্ত করা সম্ভব-এই আশা নিয়ে আমি বাংলা ভাষায় 'জলসরবরাহ প্রযুক্তি-বিদ্যা' লিখতে প্রয়াসী হয়েছিলাম। বর্তমান বইটির পাণ্ডুলিপিও সেই সময় সম্পূর্ণ করেছিলাম। কিন্তু মনে দ্বিধা ছিল-পাঠক-পাঠিকারা বাংলা ভাষায় লিখিত কারিগরী শিক্ষার বই কেমনভাবে গ্রহণ করবেন, জানি না। আর বই প্রকাশের আর্থিক দায় ও ঝুঁকির কথাও মনে ছিল। তাই এই বইটি সে সময় প্রকাশ করা সম্ভব হয়নি। কিন্তু জল-সরবরাহ প্রযুক্তি-বিদ্যা প্রকাশের কিছুকাল পরে আমার সে দ্বিধা কেটে গেছে। সে জন্য এবং অনেক সহৃদয় পাঠক-পাঠিকা, বন্ধু-বান্ধব ও শিক্ষকমহাশয়দের অনুরোধ ও উপদেশে এই বইখানি প্রকাশিত হ'ল।

'জল-সরবরাহ প্রযুক্তি-বিদ্যা'-র মতই এখানে নিরূপায় হয়ে অনেক সময় 'খিচুড়ি-ভাষা' ব্যবহার করতে হয়েছে। তবুও আশা করছি পাঠক-পাঠিকারা অনায়াস উপলব্ধির কথা চিন্তা করে তা ক্ষমার চোখেই দেখবেন। এখানেও আমার স্পষ্ট অভিমত-টেক্সিক্যাল শব্দ বৃহত্তর স্বার্থে সব ভাষাতেই একই রকম উচ্চারিত হওয়া উচিত। অথচ, শুধু তার অর্থ পাঠকের কাছে সুস্পষ্ট করার জন্য মাতৃভাষায় প্রতিশব্দ ব্যবহার করা সমীচিন।

এই বইটিতে মূলতঃ বাস্তবিভাগের ডিপ্লোমা-ছাত্রদের পাঠ্যসূচী অবলম্বন করে লেখার চেষ্টা করা হলেও, আশা করি এটি ডিগ্রী-ছাত্র, ব্যবহারিক ইঞ্জিনিয়ার, এমন কি অনুসন্ধিৎসু নন্টেকনিক্যাল পাঠকেরও কাজে লাগবে। যাই হোক, যাঁদের উদ্দেশ্যে বইটি লিখেছি, তাঁদের উপকারে লাগলে আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করবো।

প্রাথমিক চেষ্টায় বইটিতে অনবধানতাবশতঃ কিংবা মুদ্রণ-প্রমাদজনিত ভুল-ত্রুটি থাকা সম্ভব। তাই ঐ সকল ত্রুটি সংশোধনের জন্য এবং বইটির উন্নতিকল্পে যে কোন উপদেশ পেলে বাধিত থাকবো।

পরিশেষে, যাঁরা এই বইটি রচনায় ও প্রকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রেরণা জুগিয়েছেন, তাঁদের এবং যাঁদের আন্তরিক প্রচেষ্টায় ও কঠোর পরিশ্রম ব্যতীত বইটি কোনদিনই প্রকাশিত হতে পারত না, সেই প্রকাশক ও মুদ্রাকরকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

কৃষ্ণনগর (নদীয়া),

১৫ই জুলাই, ১৯৭৭,

গ্রন্থকার


["ভারতী বুক স্টল" কোম্পানির মাধ্যমেই "অশোক পুস্তকালয়" , "অজন্তা প্রকাশনী"র বইসকল বিক্রয় করা হয়ে থাকে। ]